উনিশ শতকে ভারত উপমহাদেশে বহু বিবাহ ও বাল্য বিবাহ রদে আইন প্রণয়নের প্রচেষ্টা: একটি ঐতিহাসিক পর্যালোচনা
Keywords:
বহু বিবাহ, বাল্য বিবাহ, সমাজ সংস্কার, আইন প্রণয়ন, আইনের সংস্কারAbstract
ভারত উপমহাদেশে শাসনের ভিত শক্ত করে উনিশ শতকে ইংরেজ সরকার কিছু জনহিতকর আইন প্রণয়নের চিন্তাভাবনা শুরু করে| উনিশ শতকে ভারতীয় সমাজে বেশ কিছু উল্লেখযোগ্য সংস্কারমূলক আইন প্রণীত হয়েছিল| উনিশ শতকে বাল্য ও বহু বিবাহের মত সামাজিক অসঙ্গতিমূলক বিষয়গুলো বন্ধ করার জন্যও সংস্কারবাদীরা চেষ্টা করেছিলেন| এ প্রবন্ধের মূল উদ্দেশ্য হলো কিভাবে সংস্কারবাদীরা উনিশ শতকে বাল্য ও বহু বিবাহের মত বিষয়গুলো সমাজের জন্য ক্ষতিকর হিসেবে মূল্যায়ন করে সেসব বন্ধ করতে বিভিন্ন সংস্কারমূলক প্রচেষ্টা গ্রহণ করেছিল, তা তুলে ধরা| প্রবন্ধে দেখানো হয়েছে ভারতীয় সমাজ সংস্কারের সবকিছুর ঊর্ধ্বে ছিল মানবতাবাদ এবং প্রচলিত অসঙ্গতিমূলক বিষয়গুলো সমাজ হতে দূর করতে আইন প্রণয়ন সংক্রান্ত প্রচেষ্টার ভূমিকা ছিল অসীম| সামাজিক সংস্কারে আইনের ভূমিকা অনস্বীকার্য এবং তা প্রচলিত বিষয়ের সাথে মিল রেখে সমসাময়িক চাহিদা অনুযায়ী পরিবর্তিত হওয়ার সুযোগ রাখে।