ঐতিহাসিক সূত্র ও প্রত্নতাত্ত্বিক নিদর্শন এর আলোকে প্রাচীন বাংলার মানুষের খাদ্যাভ্যাস ও রচনা বিলাস
Abstract
সাধারণ অর্থে বলতে গেলে মানুষ তার জীবন ধারণের জন্য যা খায় বা গ্রহণ করে সেটাই খাদ্য। বিশ্বের নানা স্থানের মানুষ খাবার হিসেবে যাই গ্রহণ করুক না কেন সেক্ষেত্রে মুখ্য উপাদান হিসেবে উদ্ভিজ ও প্রাণিজ অংশ উপস্থিত থাকে। বিশেষ স্থানের প্রকৃতি ও পরিবেশে যে ধরনের উদ্ভিদ জন্মায় এবং প্রাণিদের মধ্যে যা পাওয়া যায় তার থেকে বিশেষ বৈশিষ্ট্যমূলক এবং নির্বাচিত অংশ মানুষ তার খাদ্য তালিকায় স্থান দেয়। এদিক থেকে বিচার করলে ভৌগোলিক অবস্থা ও পরিবেশভেদে মানুষের খাদ্যাভ্যাস নির্ধারিত এবং পরিবর্তিত হতে পারে। মানুষ উদ্ভিজ ও প্রাণিজ উপাদান হিসেবে তার খাদ্য তালিকায় যেগুলোকে স্থান দেয় তা মূলত শর্করা, আমিষ, চর্বি, ভিটামিন ও খনিজ নিয়ে গঠিত। এ উপাদানগুলো মানুষ খাবার হিসেবে গ্রহণের মাধ্যমে তার পুষ্টি ও জীবনধারণ নিশ্চিত করে। বাংলাদেশের ভূমিরূপ, প্রকৃতি ও পরিবেশের সঙ্গে মিল রেখে এ অঞ্চলের মানুষের খাদ্যাভ্যাস গড়ে উঠেছে। প্রাচীন বাংলায় যে সব শস্য উৎপাদিত হয়েছিল এবং যে ধরনের প্রাণিকে মানুষ গৃহপালনের আওতায় আনতে পেরেছিল কিংবা শিকার করতে পারত তা তাদের খাদ্য তালিকায় স্থান পায়। প্রাচীন বাংলার মানুষের খাদ্যাভ্যাস নিয়ে সরাসরি কোনো গবেষণা হয়নি বললেই চলে। পাশাপাশি প্রাচীন আমলে বাংলার মানুষের খাদ্যাভ্যাস নিয়ে লিখিত ও কোনো সরাসরি সূত্র নেই। বর্তমান গবেষণা প্রবন্ধে বিভিন্ন ইতিহাসের সূত্র, প্রত্নতাত্ত্বিক নিদর্শন ও সাহিত্য বিশ্লেষণ করে প্রাচীন বাংলার মানুষের খাদ্যাভ্যাস সম্পর্কে একটি অনুমিত যৌক্তিক ধারণা স্থির করা হয়েছে।
Downloads
Published
Issue
Section
License
Articles published in the Journal of Social Sciences and Humanities (JSSH), Bangladesh Open University, are licensed under the Creative Commons Attribution-NonCommercial 4.0 International (CC BY-NC 4.0) License. Authors retain copyright of their work. The license permits others to share and adapt the work for non-commercial purposes, provided appropriate attribution is given to the original author(s) and the source is acknowledged.
For the full license terms, please visit: https://creativecommons.org/licenses/by-nc/4.0/