শ্রীমৎসমতটেশ্বর শ্রীধারণ রাতের কৈলান তাম্রশাসনের পাঠ পর্যালোচনা ও বিষয়বস্তু

Authors

  • মোঃ আদনান আরিফ সালিম

Keywords:

তাম্রশাসন, শিলালিপি, সমতট

Abstract

দক্ষিণ-পূর্ব বাংলার সমতট অঞ্চলে অন্যতম গুরুত্বপূর্ণ রাজবংশের প্রতিনিধিত্বকারী হিসেবে রাত বংশীয় রাজাদের নাম বলা যায়| তাদের সম্পর্কে গবেষণা করার ক্ষেত্রে উল্লেখযোগ্য উৎস হিসেবে শ্রীধারণ রাতের ˆকলান তাম্রশাসনটি গুরুত্বপূর্ণ| কুমিল্লা থেকে প্রায় ২৭ কিলোমিটারের দূরত্বে অবস্থিত ˆকলান গ্রাম থেকে প্রাপ্ত এ তাম্রশাসনের সঙ্গে লোকনাথের ত্রিপুরা তাম্রশাসনের অনেক মিল রয়েছে| ১৯৪৬ সালের দিকে সর্বপ্রথম দীনেশচন্দ্র সরকার ও পরবর্তীকালে নলিনীকান্ত ভট্টশালীসহ এবং আরও অনেকে এই তাম্রশাসনের পাঠোদ্ধার কলে সমতট সম্পর্কে অনেক অজানা তথ্য দৃষ্টিগোচরে আসে| এখানে প্রাচীন সমতট নিয়ে নানা বিষয়ের উল্লেখ থাকলেও সেখানকার শাসক হিসেবে রাতদের নিয়ে বিস্তারিত কিছু উল্লেখ করতে দেখা যায়নি| তবে তাম্রশাসনের ভাষ্যমতে রাত বংশের দ্বিতীয় শাসক হিসেবে শ্রীধারণ রাত তার অষ্টম রাজ্যাঙ্কে তথা রাজত্বের অষ্টম বছরে এই তাম্রশাসন জারি করেছিলেন| এই তাম্রশাসনের মাধ্যমে তিনি জনহিতকর কাজে ২৫ পাটক ভূমিদান করেন| সবমিলিয়ে এই তাম্রশাসনের প্রথম পিঠে ২৮ লাইন এবং দ্বিতীয় পিঠে ২১ লাইন লিপি উৎকীর্ণ রয়েছে| বর্তমান প্রবন্ধে শ্রীধারণ রাতের ˆকৈলান তাম্রশাসনের বিষয়বস্তু থেকে রাতদের সম্পর্কে নানা ধারণার বিশ্লেষণ ও বিভিন্ন বিশেষজ্ঞের কৃত পাঠ পর্যালোচনা করা হয়েছে|

Downloads

Published

13-05-2026