১৯৭১ সালে বড়াইগ্রাম গণহত্যা : একটি জরিপ
Keywords:
গণহত্যা, পাকিস্তানি বাহিনী, নির্যাতন, দালাল, রাজাকার, আলবদর, ক্যাম্প, হানাদার, বেয়োনেট, গুলিAbstract
এই প্রবন্ধে ১৯৭১ সালে নাটোর জেলার বড়াইগ্রামের গণহত্যার চিত্র উপস্থাপন করা হয়েছে| নাটোর সদর উপজেলার দক্ষিণে অবস্থিত বড়াইগ্রাম উপজেলা| ১৯৭১ সালে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের সহযোগী দালাল আলবদর,আলশামস প্রভৃতি এ উপজেলার বিভিন্ন স্থানে বহু নিরীহ মানুষদের হত্যা করেছিল| কখনও একটি পরিবারের সকলে, কখনও কয়েকজন, এভাবে বহু মানুষ গণহত্যার শিকার হয়েছিল তাদের দ্বারা| যার সাক্ষী গণকবর,বধ্যভূমি প্রভৃতি আজও বিদ্যমান| তৎকালীন পরিস্থিতির প্রেক্ষাপটে অনেক তথ্যই বিস্মৃত হয়েছে| তবুও এই প্রবন্ধে চেষ্টা করা হয়েছে বড়াইগ্রাম উপজেলার গণহত্যাগুলোর চিত্র ফুটিয়ে তোলার|