ইসলামী দা‘ওয়া ও প্রচলিত তাবলীগ জামা‘আত: একটি পর্যালোচনা
Keywords:
জামা‘আত, আলিম, দা‘ওয়া, তাবলীগ, দায়িত্ব, প্রচার, ইসলাম, সমালোচনাAbstract
আল্লাহ রাব্বুল আলামীন যুগে যুগে নবী-রাসূলগণকে (আ.) দিকনির্দেশনাসহ প্রেরণ করেছেন মানুষকে তাঁর সাথে সম্পর্ক স্থাপন করানো ও তাঁর পথে আহবান জানানো তথা দা‘ওয়াত দেয়ার জন্য| সর্বশেষ নবী হযরত মুহাম্মদ (সাঃ)-এর পর যেহেতু আর কোনো নবী আসবেন না, তাই মানুষকে আল্লাহর পথে ডাকার দায়িত্ব তাঁর উম্মতের ওপর বর্তিয়েছে, বিশেষ করে উম্মতের আলিম সমাজের ওপর এ দায়িত্ব বর্তেছে| কারণ আলিমগণ হলেন নবীর ওয়ারিস তথা উত্তরসূরী| আলিম সমাজও নিজেদের ওপর অর্পিত দায়িত্ব পালন করে যাচ্ছেন| এ প্রবন্ধে দা‘ওয়া পরিচিতি, দা‘ওয়াতী কাজে আলিম সমাজের ভূমিকা এবং তাবলীগ জামা‘আতের কার্যক্রম পর্যালোচনা করা হবে|