বাঙ্গালি ও পাত্র জনগোষ্ঠীর নৃতত্ত্বগঠনের ঐতিহাসিক পটভূমি

Authors

  • ড. মুহাম্মদ আসাদুজ্জামান University of Dhaka

Keywords:

নৃতাত্ত্বিক, সাংস্কৃতিক, ক্ষুদ্র নৃগোষ্ঠী, এথনোগ্রাফিক, আর্য-অনার্য

Abstract

বাংলাদেশ স্বাধীন ও সার্বভৌম দেশ হিসেবে  স্বীকৃতি পেয়েছে ১৯৭১ সালে।  দেশের ভৌগোলিক সীমারেখা ও রাজনৈতিক অধিকারের বয়স পঞ্চাশ বছরের বেশি না হলেও এর দীর্ঘদিনের ইতিহাস বিদ্যমান| খ্রিস্টপূর্ব সময়কাল থেকেই এ অঞ্চল বিভিন্ন নামে অভিহিত হয়েছে| এ অঞ্চল বিভিন্ন জনগোষ্ঠীর মানুষের পদস্পর্শে সিক্ত ও উন্নত হয়েছে| তাই বাংলা অঞ্চল বিভিন্ন জনধারার মানুষের সমাহার হিসেবে বিবেচিত| বাংলাদেশে প্রায় ৫০টির মতো ক্ষুদ্র নৃগোষ্ঠী রয়েছে| এসব নৃগোষ্ঠী দেশের বিভিন্ন অঞ্চলে বাস করছে| এর মধ্যে রাজশাহী, দিনাজপুর, ময়মনসিংহ, টাঙ্গাইল, সিলেট, চট্টগ্রাম প্রভৃতি অঞ্চলে তাদের সংখ্যা বেশি| সিলেটের ইতিহাস ও ঐতিহ্য বিনির্মাণে এসব জনগোষ্ঠীর ভূমিকা অঞ্চলটিকে সাংস্কৃতিক আবহে ˆবচিত্র্য এনেছে| সিলেটে বাসকারী ক্ষুদ্র নৃগোষ্ঠীর মধ্যে পাত্র সম্প্রদায় একটি| আলোচ্য প্রবন্ধে বাঙ্গালি জনগোষ্ঠীর নৃতত্ত্বগঠনের সঙ্গে পাত্রদের নৃতত্ত্বগঠনের ঐতিহাসিক পটভূমি আলোচনার প্রয়াস রয়েছে|

Downloads

Published

30-10-2023