হিউমের সংশয়বাদ: একটি পর্যালোচনা
Keywords:
সংশয়বাদ, বাহ্যজগত, বাহ্যবস্তু, ইন্দ্রিয়জ, প্রত্যক্ষণ, কার্যকারণ সম্বন্ধ, পাইরোবাদAbstract
ডেভিড হিউম (১৭১১-৭৬) আধুনিক যুগের একজন অভিজ্ঞতাবাদী দার্শনিক| অভিজ্ঞতাবাদ অনুযায়ী প্রত্যক্ষণই জ্ঞান লাভের একমাত্র উৎস| কিন্তু হিউম ইন্দ্রিয় অভিজ্ঞতার আলোকে কার্যকারণের অনিবার্য সম্বন্ধকে অস্বীকার করেন| হিউমের মতে, একটি ঘটনার (কারণ) পর আর একটি ঘটনা (কার্য) অভিজ্ঞতায় আমরা ঘটতে দেখলেও তাদের মধ্যেকার কোন অনিবার্য সম্বন্ধ অভিজ্ঞতায় প্রত্যক্ষণ করি না, ঠিক একই যুক্তির ভিত্তিতে হিউম বাহ্যজগতের অস্তিত্বকেও অস্বীকার করেন| অভিজ্ঞতাবাদী মত থেকে হিউম এই যুক্তি দেন যে, এমন কোনো বৌদ্ধিক প্রমাণ পাওয়া যায় না যার কারণে আমরা বলতে পারি আমাদের বাহ্যজগতের বস্তুসমূহ অস্তিত্বশীল| আমাদের সাধারণ অভিজ্ঞতা নির্দেশ করে যে বস্তুসমূহ আমাদের বাইরে অস্তিত্বশীল| কিন্তু ‘সকল ধারণা হলো ইন্দ্রিয়জের প্রতিলিপি’, এই ধারণাটি যদি আমরা গুরুত্বসহকারে গ্রহণ করি, তাহলে দার্শনিক সিদ্ধান্ত হবে আমরা কেবল ইন্দ্রিয়জকেই জানি| আমরা জানি যে ইন্দ্রিয়সমূহ বাহ্যিক সত্তার কোনো স্পষ্ট প্রমাণ দিতে পারে না, কারণ ইন্দ্রিয়জ হলো ব্যক্তির আভ্যন্তরীণ বিষয়| হিউম যুক্তির সাহায্যে অনুসন্ধান করতে চাইলেন, কেন আমরা মনে করি বাহ্যজগত অস্তিত্বশীল? আমাদের ইন্দ্রিয়সমূহ বলে না যে, আমাদের বাইরে বস্তুসমূহ স্বাধীনভাবে অস্তিত্বশীল, কারণ যখন আমরা ঐ সকল বস্তুর সংবেদন থেকে দূরে থাকি তখন আমরা কীভাবে জানি যে তারা স্থায়ীভাবে অস্তিত্বশীল| এখান থেকেই হিউমের সংশয়বাদের যাত্রা শুরু হয়| শুধু বাহ্যজগতই নয়, একে একে হিউম যেভাবে আত্মা, আত্মার অভিন্নতা, ঈশ্বরের অস্তিত্ব সম্পর্কেও সংশয় প্রকাশ করেন সেটাই এ গবেষণায় তুলে ধরার চেষ্টা করা হয়েছে|
Downloads
Published
Issue
Section
License
Articles published in the Journal of Social Sciences and Humanities (JSSH), Bangladesh Open University, are licensed under the Creative Commons Attribution-NonCommercial 4.0 International (CC BY-NC 4.0) License. Authors retain copyright of their work. The license permits others to share and adapt the work for non-commercial purposes, provided appropriate attribution is given to the original author(s) and the source is acknowledged.
For the full license terms, please visit: https://creativecommons.org/licenses/by-nc/4.0/