মানবজীবনে সুন্নাহ অনুসরণ, অবমাননা ও অস্বীকৃতিঃ ইসলামী দৃষ্টিকোণ

Authors

  • মো: শেখ ফরিদ Bangladesh Open University
  • ড. মোবারক হোসেন Jagannath University

Keywords:

কুর’আন, সুন্নাহ, সালাত, যাকাত, সাহাবী ও শরী‘আত

Abstract

ইসলামী শরী‘আতের মৌলিক চারটি উৎসের মধ্যে সুন্নাহ দ্বিতীয়| সুন্নাহ বলতে বোঝায় কুরআন ছাড়া রাসূলের সব কথা, কাজ, সমর্থন ও অনুমোদন| শরী‘আতে সুন্নাহ‘র গুরুত্ব অপরিসীম| সুন্নাহ একদিকে যেমন কুরআনের নির্ভুল ব্যাখ্যা দান করে, অনুরূপভাবে তা পেশ করে কুরআনের বাহক বিশ্বনবীর পবিত্র জীবন-চরিত, কর্মনীতি ও আদর্শ এবং তাঁর কথা, কাজ, হেদায়েত ও উপদেশের বিস্তারিত বিবরণ| তাই সুন্নাহ ব্যতীত কুরআন বুঝা দুরূহ| কুর’আনে বহু আহকাম পালনের নির্দেশনা রয়েছে| কিন্তু অনেক আহকামেরই বাস্তবায়নের বিস্তারিত বিবরণ নেই| এর ভার ন্যস্ত হয়েছে রাসূলের ওপর| ইসলামী জ্ঞান-বিজ্ঞানে কুর’আন যেন হৃৎপিণ্ড, সুন্নাহ হচ্ছে সেই হৃৎপিণ্ডের সংযুক্ত ধমণী| ইসলামের জ্ঞান-বিজ্ঞানের বিশাল ক্ষেত্রে এই ধমণী প্রতিনিয়ত তাজা তপ্ত শোণিতধারা প্রবাহিত করে এর অঙ্গ-প্রত্যঙ্গকে সক্রিয় ও প্রাণবন্ত করে রাখে| কিন্তু বর্তমানকালে মুসলমানদের মধ্যে এক ক্ষুদ্র গোষ্ঠী এবং অমুসলিমদের একটি অংশ পরিদৃষ্ট হচ্ছে, যারা কুরআন মাজীদের সঙ্গে রাসূলের সুন্নাহ‘কে ইসলামের উৎস হিসাবে মেনে নিতে অস্বীকৃতি জ্ঞাপন করছে| সুতরাং যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সুন্নাহ‘র বিরুদ্ধচারণ করবে, অবমাননা করবে ও অস্বীকৃতি জানাবে তারা দুনিয়াতে আল্লাহর লা‘নতপ্রাপ্ত ও আখিরাতে কঠিন শাস্তির সম্মুখীন হবে| এই প্রবন্ধে মানবজীবনে সুন্নাহ’র অপরিহার্যতা প্রমাণ করাই মুখ্য উদ্দেশ্য|

Downloads

Published

15-05-2026