সমুদ্র আইন ১৯৮২ (UNCLOS- III) ও বাংলাদেশের সমুদ্রসীমা নির্ধারণঃ একটি ঐতিহাসিক পর্যালোচনা
Keywords:
সমুদ্র আইন, সমুদ্রসীমা, সমুদ্র সম্পদ, নীল সমুদ্র অর্থনীতিAbstract
সমুদ্রের উপর উপকূলীয় রাষ্ট্রের সার্বভৌমত্ব প্রতিষ্ঠা এবং সমুদ্রে অন্যান্য রাষ্ট্রের অধিকারের বিষয়কে কেন্দ্র করেই সমুদ্র আইনের উদ্ভব| বাংলাদেশের পার্শবর্তীদেশ ভারত ও মায়ানমারের সাথে সমুদ্রসীমা চিহ্নিত করণের কাজটি বেশ কঠিন ছিল| পরবর্তী কালে সাফল্যের সাথে বাংলাদেশের সমুদ্রসীমা সংক্রান্ত সমস্যা আন্তর্জাতিক সালিশি আদালতের মাধ্যমে সমাধানের চেষ্টা করা হয়েছে| আন্তর্জাতিক সালিশি ট্রাইবুন্যালের রায় অনুযায়ী উভয় দেশের সাথে শান্তিপূর্ণ সমাধান ও সামনের দিকে এগিয়ে যাওয়ার সাথে সমুদ্র বিষয়ক ক্ষেত্রে সমঝোতা ও সহযোগীতার নতুন সম্ভাবনা উন্মোচিত হয়েছে| আন্তর্জাতিক সমুদ্র আইন ব্যবহার করে বাংলাদেশের সমুদ্রসীমা নির্ধারণের বিষয়টি আইনের ইতিহাসে কিভাবে মূল্যায়িত হতে পারে এবং সমুদ্র সম্পদ ব্যবহারে করণীয় বিষয়ে কি ধরনের উদ্যোগ গৃহীত হতে পারে সে বিষয়টিই এ প্রবন্ধে উপস্থাপন করার চেষ্টা করা হয়েছে|