বাউল দর্শনে মানবতাবাদ : একটি পর্যালোচনা

Authors

  • এস.এম. ইকরামুল ইসলাম রাসেল Bangladesh Open University

Keywords:

বাউল, শাস্ত্র-বিমুখ, গুরুবাদ, চারিচন্দ্রভেদ, মানব-প্রাধান্য এবং মানবতাবাদ

Abstract

মানবতাবাদ সম্পর্কিত আলোচনা দর্শনের ইতিহাসে অনেক দিনের| পাশ্চাত্য দর্শনে এ সম্পর্কে জোরালো আলোচনা পাই| পাশ্চাত্য দর্শনের বহু দার্শনিক বিভিন্ন প্রেক্ষাপটে মানবতাবাদ সম্পর্কে নিজস্ব মতামত প্রদান করেছেন| মানুষের মূল্য, অধিকার, শান্তি রক্ষা ইত্যাদি চিন্তা থেকেই তাঁদের মধ্যে মানবতাবাদের ভাবনা এসেছে| বাঙ্গালি দর্শনের ইতিহাসেও বিভিন্ন মনীষীর আলোচনায় মানবতাবাদের কথা উল্লিখিত হয়েছে| যদিও সেসব ˆবশ্বিক পর্যায়ে খুব কমই হয়েছে| সেই সূত্রে বলা যায়, বাউল দর্শন সম্পর্কিত আলোচনা আরও সীমিত| বাউল দর্শন হচ্ছে বাংলার লোকজ দর্শন| বাঙ্গালি দর্শনের ধারায় বাউল দর্শনেও মানবতাবাদের আলোচনা এসেছে| যদিও তা সরাসরি প্রকাশিত নয়| বাউলদের সাধনা, বিশ্বাস, গানে লুকিয়ে আছে তাদের মানবতাবাদের কথা| বাউলরা এই বাংলার নিজস্ব সম্পদ| বাউলদের মানবিকবোধ প্রকাশ পেয়েছে মানব মূল্য সম্পর্কিত তাদের বিশ্বাস, তাদের আচার, সাধনা, গান ইত্যাদির মাধ্যমে | এ থেকে মানবতাবাদের যে স্বরূপ প্রকাশিত হয়েছে, তাও এই বাংলারই সম্পদ| যা বাঙ্গালির দর্শন চিন্তাকে সমৃদ্ধ করেছে| এই কথাকে গুরুত্ব দিয়ে মানব-প্রাধান্য সম্পর্কিত তাদের মত যে সব সাধনার মাধ্যমে প্রকাশিত হয়েছে, সেই সব সাধনার স্বরূপ বিশ্লেষণ সাপেক্ষে বাউল দর্শন যে মানবতাবাদী তা এ গবেষণায় তুলে ধরার চেষ্টা করা হয়েছে|

Downloads

Published

15-05-2026